কুশ্রীতা
- মোঃ তৌফিক ইমাম চৌধুরী

জোনাকি পোকাগুলির বিরুদ্ধে নালিশ জানাবো আলোক দূষণের,
চড়ুই আর কাঁকের ঝাকের নামে জারি করাবো সশস্ত্র পরোয়ানা, অভিযোগ - সৌন্দর্যহানি।
সকালে বকুল, শিউলি কিংবা পারুল কেন ছড়িয়ে ছিটিয়ে থাকবে এদিকে সেদিকে?
সূর্যোদয়ে, গোধূলীতে কিংবা সূর্যাস্তে - কেউ না তাকালেও ওপরে এতো বেশি বিচ্ছিরি রঙের ছড়াছড়ি কেন? কী দৃষ্টিকটু!
রঙ চাইলে বেছে নাও সাদা কিংবা কালো, পকেটের খুচরা কয়েনের দুই পিঠের মতো।
রক্তচাপ আর এলোমেলো সংখ্যায় মেনে নেয়া যাবেনা। ১২০/৮০ হবে একমাত্র আইনত বৈধ পরিমাপ। সৌন্দর্য,প্রেম,হিংসা নয়তো উপেক্ষিত হবার মত আবেগ, যারা এই ধ্রুব মাপের শত্রু, তাদের সবাইকে অবাঞ্ছিত ঘোষণা করবো অবিলম্বে।
আর সেইসাথে বাজেয়াপ্ত করবো সমস্ত অমিত্রাক্ষর কবিতা।


১০-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026